বাংলাদেশ
মালিতে বিদ্রোহীদের হামলা, ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত

সশস্ত্র বিদ্রোহীদের হামলায়, মালিতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।
বুধবার (২৭ জানুয়ারি) এক অভিযানে বিদ্রোহীরা আইইিডি বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এতে শান্তিরক্ষীদের একটি এলএভি (সাজোয়া বহর) আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
আহতরা হলেন- ল্যান্স কপোরাল আলীমুজ্জমান, সৈনিক মো. মোস্তাফিজুর রহমান ও সৈনিক সাইদুল আলম।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মালিতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত শান্তিরক্ষীদের বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য সেনেগালের ডাকার শহরে জাতিসংঘের হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে আছেন।


