বাংলাদেশ

মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২২ ডিসেম্বর ৩ দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহসিন রেজা জানান, রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত জানাবেনপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তথ্য মতে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহ ঢাকায় এসে প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button