বিশ্ব

মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার, পার্লামেন্টে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন।

শুক্রবার তিনি পদত্যাগের পেছনে ক্যাপটিল ভবনে হামলার বিষয়টি উল্লেখ করেছেন।

গত ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্টে নজিরবিহীন ওই হামলার ঘটনা ঘটে। দেশটির আইন প্রণেতারা নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য এক যৌথ অধিবেশনে বসেছিলেন।

সেসময় ট্রাম্পের শত শত সমর্থক ওই ভবনে ঢুকে পড়েন। সেখানে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়। এতে ৫ জন নিহত হয়।

ক্যাপিটল ভবনে হামলার পর পরই হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, সোশ্যাল সেক্রেটারি রিকি নিকেটা ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অফ স্টাফ স্টেফানি গ্রিশ্যাম পদত্যাগপত্র জমা দেন।

আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেয়ার কথা। তার আগেই ট্রাম্প প্রশাসনে একের পর এক পদত্যাগের খবর সামনে আসছে। সূত্র: সিএনএন

Related Articles

Leave a Reply

Back to top button