বিশ্ব

মার্কিন দূতাবাস কর্মীদের পরিবারকে ইউক্রেন ছাড়ার নির্দেশ

ইউক্রেনের দূতাবাসে অপরিহার্য নয়—এমন কর্মীদেরও সে দেশ থেকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ। মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবার ও স্বজনদের সে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।পাশাপাশি ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও দেশটি থেকে চলে যাওয়ার ব্যাপারে বিবেচনা করার জন্য অনুরোধ করেছে। [বিবিসি]

মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে—রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। তবে, ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করার এমন মার্কিন দাবি সরাসরি অস্বীকার করেছে রাশিয়া।

এদিকে, চলমান উত্তেজনা এবং ‘মার্কিন নাগরিকদের হয়রানির আশঙ্কা রয়েছে’ উল্লেখ করে তাদের রাশিয়ায় ভ্রমণ না করতেও সতর্কবার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। পররাষ্ট্র বিভাগের বার্তায় বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে বলে তথ্য রয়েছে।’

সতর্কবার্তায় বলা হয়েছে—তেমন পরিস্থিতি সৃষ্টি হলে মার্কিন সরকারের পক্ষে দেশটির নাগরিকদের সরিয়ে নেওয়ার মতো অবস্থা থাকবে না।

Related Articles

Leave a Reply

Back to top button