বাংলাদেশ

মাছ ধরার নিষেধাজ্ঞা কাটছে আজ রাতে

দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর, মহিপুর, চাপলী ও কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার জেলেরা, বঙ্গোপসাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন।

শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টায় সরকারঘোষিত ৬৫ দিনের সমুদ্রে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে।

ট্রলার-নৌকা মেরামত, নতুন জাল তৈরি এবং পুরনো জাল সেলাইসহ সমুদ্রে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার মুহূর্তটির অপেক্ষায় আছেন উপকূলের মৎস্যজীবীরা।

ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজননকাল হওয়ায় বঙ্গোপসাগর ও সংশ্লিষ্ট নদীর মোহনায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

সে সময়ে দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Back to top button