বাংলাদেশ

মসজিদে বিস্ফোরণ ঘটনায় নিহত বেড়ে ২৬

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মনির ফরাজী (৩০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার পার্থ শঙ্কর পাল এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- সাব্বির (২২), দেলোয়ার হোসেন (৪৫), জুয়েল (৭), জামাল (৪০), রাসেল (৩০), জুবায়ের (১৪), রিফাত (১৮), হুমায়ুন কবির (৪৩), কাঞ্চন (৩৭), নয়ন (২৭), হুমায়ুন কবির (৭০), মোস্তফা কামাল (৩৫), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারি (৭২), রাসেল (৩৪), বাহাউদ্দিন (৬২), মালেক (৬০), মিজান (৪০), নাদিম আহমেদ (৪০), শামীম হাসান (৪৫), জুলহাস, মো. আলী মাস্টার (৫৫), আবুল বাসার মোল্লা (৫১) ও মনির ফরাজী (৩০)।

বার্ন ইনস্টিটিউটে বাকি ১১ জন, যারা মৃত্যুর সঙ্গে লড়ছেন তাদের সবার অবস্থা সংকটাপন্ন।

Related Articles

Leave a Reply

Back to top button