বাংলাদেশ

ভয়ংকর মাদক আইসের সবচেয়ে বড় চালান জব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা থেকে ৫৬০ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ বা আইস ও ইয়াবা জব্দ করেছে ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫৬০ গ্রাম আইস ও ইয়াবা জব্দ করা হয়েছে, যার মূল্য ৯০ লাখ টাকা। এটি এখন পর্যন্ত ঢাকায় আটক হওয়া আইসের সবচেয়ে বড় চালান।

এছাড়া এ বিষয়ে বিস্তারিত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে (উত্তর) আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button