বিশ্ব

সৌদিতে সব নারী ক্রু নিয়ে উড়ল প্রথম ফ্লাইট

রক্ষণশীল দেশ সৌদি আরবে এই প্রথম সব নারী ক্রু নিয়ে একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। দেশটিতে এ ঘটনাকে নারীর ক্ষমতায়নের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি।

সৌদি আরবে স্বল্প মূল্যের এয়ারলাইন ফ্লাইডেল ওই ফ্লাইট পরিচালনা করে। ফ্লাইটটি গতকাল রাজধানী রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়।

ফ্লাইডেলের মুখপাত্র ইমাদ ইসকানদারানি বলেন, ওই বিমানের সাতজন ক্রুর মধ্যে বেশির ভাগই সৌদি নারী। ক্রুদের মধ্যে ফার্স্ট অফিসার সৌদি নারী। তবে ফ্লাইটটির ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন বিদেশি একজন নারী।

Related Articles

Leave a Reply

Back to top button