বিশ্ব

ভূখণ্ড দখল করতেই ভারতকে সংঘাতে প্ররোচিত করেছে চীন: মার্কিন সিনেটর

লাদাখের বিরোধপূর্ণ সীমান্তে গত সোমবার (১৫ জুন) রাতে চীনা সেনারা ২০ ভারতীয় সেনাকে হত্যা করেছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে মার্কিন সিনেটর মিচ ম্যাককনেল বলেছেন, ভারতের কিছু অঞ্চল দখল করতেই চীনা সেনাবাহিনী এই রক্তক্ষয়ী সংঘর্ষের পেছনে প্ররোচণা দিয়েছে। খবর এনডিটিভি।

বৃহস্পতিবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রে সংসদে ‘মেজরিটি ফরেন পলিসি স্পিস’ এর ভাষণে ম্যাককনেল বলেন, ‘১৯৬২ সালের পর ভারত ও চীনের মধ্যে সবচেয়ে বড় এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ভারতের কিছু অঞ্চল দখলের উদ্দেশে প্ররোচণা দিয়েছে।’

ম্যককনেল তার ভাষণে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য চীনকে সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে আরো বলেন, ‘এটা বলার প্রয়োজন পড়ে না যে, দুই পারমাণবিক শক্তিধর দেশের সহিংস সংঘর্ষ গোটা বিশ্ব অবলোকন করেছে। আমরা উত্তেজনা প্রশমন ও শান্তির পক্ষে। কিন্তু কিছু মানুষকে তাদেরই সীমান্তের মধ্যে নিষ্ঠুরভাবে হত্যা করে চীন আন্তর্জাতিক আইনকেই চ্যালেঞ্জ করেছে। হয়তো বিশ্ব মানচিত্রকে পুনরায় লিখে নিজেদের পক্ষে নিতে চায় তারা।’

শীর্ষ এই মার্কিন সিনেটর দাবি করেন, চীনা কমিউনিস্ট পার্টি চলমান করোনা মহামারির কারণে সৃষ্ট খারাপ পরিস্থিতির সুযোগ নিয়ে একটা ধূম্রজাল তৈরি করে হংকংয়ের ওপর নিপীড়ন চালিয়েছে এবং এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ নিতে খুবই তৎপর।

তার ভাষ্যে, ‘সমুদ্রের কথা যদি বলি, তারা জাপানকে সেনকাকু দ্বীপ নিয়ে ভীতিপ্রদর্শন করতে চাইছে। আকাশে, গত কিছুদিনের মধ্যে চার চারবার তাইওয়ানের আকাশেও অনুপ্রবেশ করেছে চীনা জেট বিমান।’

লাদাখের ঘটনার পর ভারত তাদের বাজারে চীনা মোবাইল কোম্পানি হুয়াওয়ে ও জেডটিই নিষিদ্ধ করেছে, যাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক কংগ্রেসম্যান জিম ব্যাংকস। তিনি বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টির খুনীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই সর্বোত্তম পন্থা। ভারত অবশ্যই ভয় পাবে না। এটি সাহসী ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Back to top button