বিশ্ব

ভিয়েতনামে টাইফুন-ভূমিধসে নিহত ২৫

ভিয়েতনামে সবচেয়ে শক্তিশালী টাইফুন মোলাভের আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ হয়েছেন ৪০ জন।

বুধবার (২৮ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশের কুয়াং নামের এক প্রত্যন্ত এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অক্টোবরের শুরুর দিক থেকে ঝড়, ভারি বৃষ্টি ও বন্যার শিকার হচ্ছে ভিয়েতনাম; এতে ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার জীবিতদের খোঁজে কয়েকশ সৈন্য ও ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে টাইফুনের প্রভাবে খারাপ আবহওয়ার মধ্যে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলে দেশটির সরকার জানিয়েছে।

এছাড়া মঙ্গলবার সাগর থেকে তীরে ফিরে আসার সময় একটি ট্রলার ডুবে ২৬ জন জেলে নিখোঁজ হন। তাদের মধ্যে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে নৌবাহিনীর জাহাজ পাঠানো হয়েছে।

টাইফুন মোলাভের তাণ্ডবে ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button