স্পোর্টেইনমেন্ট

ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয় দলের ক্রিকেটাররা

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ‘নিরাপদ’ ঈদের প্রত্যাশা থাকল সাকিব-তামিমদের ফেসবুক পোস্টে।

ফেসবুকে স্ত্রী-সন্তানসহ নিজ পরিবারের একটি ছবি দিয়ে তামিম ইকবাল জানালেন শুভেচ্ছা। ওয়ানডে অধিনায়ক লিখলেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা : ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন’।

শুভেচ্ছা জানালেন সাবেক অধিনায়ক মুশফিকও। নিজের একটি ছবিতে শুভেচ্ছাবার্তা লিখেছেন তিনি। একইভাবে নিজের একটি ছবি দিয়ে ভেরিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা জানান জাতীয় দলের আরেক তারকা রুবেল হোসেন। ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব আল হাসানও। ভারতে আইপিএল থেকে ফিরে তিনি রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেসবুকে সাকিব লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’

এই করোনার দুঃসময়ে সবার একটাই প্রার্থনা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।

Related Articles

Leave a Reply

Back to top button