বিশ্ব
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।
শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ৮৯ বছর বয়সী কংগ্রেস নেতাকে বুধবার এইমস-এ ভর্তি করা হয়। জ্বরের পর শারীরিক দুর্বলতা দেখা দেয়ার পরই তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।
এইমস-এর কার্ডিও-নিউরো সেন্টারে হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসা চলছে মনমোহন সিংয়ের। জানা গেছে, তার রক্তে প্লাটিলেটের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।



