ভূরাজনীতি

খালেদা জিয়া ভালো আছেন

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ ১৪ তম দিন। তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, গত প্রায় ২৪ ঘণ্টার অধিক সময় যাবত বেগম জিয়ার শরীরে কোন জ্বর নেই ।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্য দিনের চেয়ে উনি অনেকটা ভালো অনুভব করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এমতাবস্থায় তার যেই চিকিৎসা চলতেছে সেটাই চলবে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ওনার (খালেদা জিয়া) যেই মেডিকেল বোর্ড রয়েছে তারা বসে ওনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। সেগুলো করার সিদ্ধান্ত নিবেন।

Related Articles

Leave a Reply

Back to top button