স্পোর্টেইনমেন্ট

ঢাকা টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ২৩১

ঢাকা টেস্ট জিততে স্বাগতিকদের সামনে লক্ষ্য ২৩১ রান।

১১৩ রানের লিড নিয়ে তৃতীয় ইনিংসে বাংলাদেশের বোলারদের সামনে ১১৭ রানে গুটিয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার আবু জায়েদ রাহী। দিনের পঞ্চম ওভারের প্রথম বলে জোমেল ওয়ারিকেন ও একাদশতম ওভারের প্রথম বলে চট্টগ্রাম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান কাইল মায়ার্সকে সাজঘরে ফেরত পাঠান এই গতি তারকা। এরপর জার্মেইন ব্ল্যাকউডকে তুলে নেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের হয়ে তাইজুল ৪টি, নাঈম ৩টি, রাহী ২টি ও মিরাজ ১টি উইকেট নেন।

এর আগে গতকাল শনিবার উন্ডিজের প্রথম ইনিংসে করা ৪০৯ রানের জবাবে ২৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ১১৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪১ রান করে তৃতীয় দিন শেষ করে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ।

গতকাল শেষ বিকেলে অতিথিদের মূল্যবান তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। একটি করে উইকেট পান নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে ৪০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হতাশ করে বাংলাদেশ। গত শুক্রবার চার উইকেট হারায় স্বাগতিকরা। সাবধানী শুরুর পর প্রথম সেশনে হতাশ করেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। বড় ইনিংস গড়ার আশা জাগিয়ে দুজনেই প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়ে ফিরেছেন।

১৩৯ মিনিট ব্যাট করে ৮৬ বলে ১৫ রান করে ফেরেন মিঠুন। এর পর আউট হন মুশফিক। অবশ্য হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক। ৪৫তম ওভারে রাকিম কর্নওয়ালের বল মিডঅনে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক।

Related Articles

Leave a Reply

Back to top button