অন্য খবর

নবাব এলএলবি ছবির পরিচালক গ্রেফতার

সম্প্রতি ফেসবুকে নবাব এলএলবি ছবির একটি ভিডিও খন্ডচিত্র ভাইরাল হয়। সেখানে দেখা যায় একজন ধর্ষিতা নারী থানায় গিয়ে পুলিশের কাছে ধর্ষণের বিষয়ে অভিযোগকালে পুলিশ তাকে অত্যন্ত আপত্তিকর ইঙ্গিত ও অশ্লীল ভাষা ব্যবহার করে জিজ্ঞাসাবাদ করছে।

এ বিষয়ে পুলিশের ভাষ্য, ছবিতে উপস্থাপিত দৃশ্য সুস্থ বিনোদনের পরিপন্থি এবং জনসাধারণের মধ্যে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করবে। এমন আপত্তিকর ও অশ্লীল সংলাপ সম্বলিত ভিডিও খন্ডচিত্র তৈরি ও অভিনয়ের জন্য দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের গোয়েন্দা সাইবার এ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- ভিডিও মুভিটির প্রযোজক কাম পরিচালক অনন্য মামুন (৩৩) (নবাব এলএলবি ছবির পরিচালক) ও মোহাম্মদ শাহিন মৃধা (৪২) (পুলিশের এসআই চরিত্রে অভিনয়কারী অভিনেতা)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে মিরপুর পাইকপাড়া ও সেকশন ৬ মিরপুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button