ইকোবিজ

ব্যাংক লেনদেনের সময় বাড়লো

আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুন) থেকে সব তফসিলি ব্যাংকে আধা ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে, সব তফসিলি ব্যাংকে সকাল ১০ টায় লেনদেন শুরু হবে। আর তা বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

আজ বুধবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুসারে, আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। এর প্রেক্ষিতে ব্যাংকের সময়সূচি সংক্রান্ত ওই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

Related Articles

Leave a Reply

Back to top button