বাংলাদেশ

ট্রায়ালের অনুমতি পেলো বাংলাদেশ, ভারত ও চীনের ৩ টিকা

বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), শর্ত সাপেক্ষে বাংলাদেশ, ভারত ও চীনের তিন টিকা ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে।

এই তিন টিকার মধ্যে একটি দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স। অন্য দুটি ভারতের বায়োটেক ও চীনের টিকা।

বুধবার(১৬ জুন) বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিএমআরসি জানান, মানবদেহে ট্রায়ালের আগে বানরের শরীরের ট্রায়াল দিতে হবে। তারপর সেই কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে।

এসব কাগজপত্র বিশ্লেষণ করে বিএমআরসি যথার্থ মনে করলে মানবদেহে ট্রায়ালের অনুমতি দেয়া হবে বলে জানান বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমীন।

Related Articles

Leave a Reply

Back to top button