বিশ্ব

ব্যতিক্রমী বিদেশ সফরে ভারতে আসছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে ভারত সফরে আসছেন। ক্রেমলিন সূত্রে শুক্রবার এ তথ্য জানা গেছে।

মস্কো বলছে, রুশ নেতা পুতিন আগামী ৬ ডিসেম্বর ভারত সফরে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন।

মহামারিকালে এর আগে পুতিন একবারই বিদেশ সফরে বেরিয়েছিলেন। জুন মাসে জেনেভায় তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, উভয় নেতা রাশিয়া ও ভারতের মধ্যে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশদারিত্ব’ আরো জোরদারে কথা বলবেন।

এছাড়া তাদের আলোচনার মূলকেন্দ্রে ভারতকে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্ফুটনিক করোনার টিকা সরবরাহের বিষয়টিও থাকবে। সূত্র: বাসস।

Related Articles

Leave a Reply

Back to top button