বাংলাদেশ

বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন: মূলহোতা দেলোয়ার ৭ দিনের রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রবিবার (১৮ অক্টোবর) দেলোয়ার হোসেনকে ১৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে বেগমগঞ্জ ৩ নম্বর আমলি আদালতের বিচারক মাশফিকুল হক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরমধ্যে ধর্ষণ মামলায় ৫ দিন ও অপর দুটি মামলায় ১ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে নারায়ণগঞ্জের একটি অস্ত্র মামলায় র‌্যাবের হেফাজতে দুদিনের রিমান্ডে ছিলেন দেলোয়ার। এরপর তাকে নোয়াখালীতে আনা হলে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ।

গেল ৬ অক্টোবর রাতে সন্ত্রাসী ও ইয়াবা কারবারি দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ওই নির্যাতিতা গৃহবধূ।

এ ঘটনায় মূল হোতা দেলোয়ার ও মামলার প্রধান আসামি বাদলসহ এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Related Articles

Leave a Reply

Back to top button