বিশ্ব

বুধবারই গদি ছাড়ছেন গোতাবায়া

তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তিনি আগামী বুধবারই ( ১৩ জুলাই) পদত্যাগ করবেন।

সোমবার( ১১ জুলাই)  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শ্রীলঙ্কার সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেও জানিয়েছিলেন বুধবার পদত্যাগ করবেন গোতাবায়া।

এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন, তিনি সর্বদলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রস্তুত। এর আগে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দেন।

সোমবার একটি বিবৃতিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে জানিয়েছেন যে তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী পদত্যাগ করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button