বিশ্ব

কাবুলে হামলাকারীদের খুঁজে বের করবোই: বাইডেন

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা তোমাদের ক্ষমা করবো না। তোমাদের খুঁজে বের করবোই।’

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের আবে ফটকে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে বাইডেন এ কথা বলেন।

তালেবানের কাবুল দখলের পর আফগানিস্তানের কারাগারগুলো থেকে বের হওয়া বন্দিরা এ ধরনের হামলা ঘটিয়ে থাকতে পারে ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কাছে হার মানবে না। আমরা তোমাদের ক্ষমা করবো না। আমরা (এ ঘটনা) ভুলে যাবো না। আমরা তোমাদের খুঁজে বের করবোই এবং তোমাদের এর মূল্য দিতে হবে।

বিবিসির খবরে বলা হয়েছে, অন্তত দুটি বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে একটি ঘটেছে ব্যারন ক্যাম্পের পাশে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগনের তরফ থেকে জানানো হয়, বিস্ফোরণে ১৩ মার্কিন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ সৈন্য। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী এ হামলার ঘটনায়, নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button