বাংলাদেশ

বিমানের অব্যবহৃত টিকেটে ২০২১ সাল পর্যন্ত ভ্রমণ

করোনা ভাইরাসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে যাত্রীরা আগামী ১৪মার্চ, ২০২১ পর্যন্ত কোনো প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক ক্ষুদে বার্তায় বিমান এ তথ্য জানায়। সেসঙ্গে আরো জানায়, কেউ যদি আর টিকেটটি ব্যবহার না করতে চায়, সেক্ষেত্রে তিনি এ সময়ের মধ্যে টিকেটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতেও পারবেন।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে দেশের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে ১৬ মে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তাই বন্ধ আছে বিমানের ফ্লাইটও।

বিভিন্ন দেশে আটকেপড়া যাত্রীদের আনা-নেয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা, সবজি রপ্তানিসহ বিমানের কার্গো ফ্লাইটগুলো এখনও চালু রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button