বাংলাদেশ

চলতি সপ্তাহেই শুরু হচ্ছে শিশু-কিশোরদের টিকা

চলতি সপ্তাহ থেকে ২১টি কেন্দ্রে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনা টিকা প্রয়োগ শুরু হবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

অধিদফতরের মহাপরিচালক বলেন, এই সপ্তাহের মধ্যেই শিশুদের টিকা দেয়া শুরু হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর তাদের জন্য আলাদা টিকা কেন্দ্র তৈরি করা হবে।

খুরশীদ আলম বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সম্মতির পর আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন দেশে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সেটি মাথায় রেখে একই টিকাএখানে দেয়া হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ইতোমধ্যে ২১টি কেন্দ্র ঠিক করা হয়েছে। এটি চাইলে সব জায়গায় দেওয়া সম্ভব নয়। কারণ, ফাইজারের টিকা সংরক্ষণের জন্য সারাদেশে ওরকম সুযোগ সুবিধা নেই।

Related Articles

Leave a Reply

Back to top button