বিশ্ব

বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গ

আজ শনিবার (২৭ মার্চ) সকাল সাতটা থেকে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ।

নরেন্দ্র মোদী ও মমতা ব্যানার্জী টুইটের মাধ্যমে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। সকালে পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশ্য করে মোদী টুইট করেন, ‘আজ পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন শুরু। আমি সকল ভোটারদের ভোটকেন্দ্রে রেকর্ড সংখ্যক উপস্থিত থেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অনুরোধ করছি।’

এর কিছুসময় পরই মমতা ব্যানার্জীও টুইট করেন। তিনি লিখেছেন, ‘বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব সবাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। সবাই আসুন, ভোট দিন।’

এদিকে, ভোটকে কেন্দ্র করে কিছু বিশৃঙ্খল ঘটনার কথা জানিয়েছে ভারতের গণমাধ্যম। মেদেনীপুরে ওসি দীপক চক্রবর্তীর গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লে আহত হন তিনি। শালবনিতে সিপিএম নেতা সুশান্ত ঘোষের গাড়িতে হট ছোড়া হয়। এই ঘটনায় তিনি আহত হন। এছাড়াও পটাশপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

মেদেনীপুরের কেশিবাড়ি এলাকায় সকালে নিজ বাড়ির উঠানে বিজেপি কর্মীর লাশ উদ্ধার হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় বিজেপি তৃণমূলকে দোষারোপ করছে। তাদের অভিযোগ, নিজেদের পরাজয় নিশ্চিত জেনে তৃণমূল এই ধরণের ঘটনা ঘটাচ্ছে।

পূর্ব মেদিনীপুর ভোট কারচুপির অভিযোগে ভোটগ্রহণ বন্ধও থাকে তিন ঘন্টা। ভোটাররা অভিযোগ করেন, তারা ইভিএমে তৃণমূলের বোতাম টিপলেও ভোট পড়ছে বিজেপিতে। এসময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তৃণমূলক কর্মীরা। যদিও প্রিজাইডিং অফিসার এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

প্রথম দফায় পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় ৩০ আসনে, কোভিড-১৯ এর বিধি মেনে চলছে ভোট। এই চার জেলার ৩০ আসনে লড়ছেন বিভিন্ন দলের ১৯১ জন প্রার্থী। যাদের মধ্যে উল্লেখযোগ্য মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। এই ৩০ আসনের মধ্যে তৃণমূল এবং বিজেপি সবচেয়ে বেশি আসনে লড়ছে। দুটি দলই ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছে। এছাড়াও সিপিএম ১৮টি,ফরোয়ার্ড ব্লক ২, আরএসপি ২ এবং কংগ্রেস লড়ছে ২টি আসনে লড়ছে।

Related Articles

Leave a Reply

Back to top button