বাংলাদেশ

বিদেশ যেতে হলে খালেদাকে আদালতের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘খালেদা জিয়াকে চিকিত্সার জন্য বিদেশ নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।’

মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিত্সার জন্য পরিবারের নিবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার সাজা স্থগিত রেখে বাসায় চিকিত্সার সুযোগ করে দিয়েছেন। আমরা জানি তিনি এখন বেসরকারি একটা হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী চিকিত্সা নিচ্ছেন। জানা মতে, তাকে তার পছন্দের হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এছাড়া তার চিকিত্সার বিষয়ে তার পক্ষ থেকে কোনো ধরনের আবেদন বা কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসেনি।

দেশের বাইরে নিয়ে চিকিত্সা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আদালতের ব্যাপার। প্রধানমন্ত্রী যে ধারায় তার শাস্তি স্থগিত রেখে চিকিত্সা র সুযোগ করে দিয়েছেন। আরো কিছু পেতে হলে তাকে আদালতের মাধ্যমেই আসতে হবে।

উল্লেখ্য, করোনা আক্রান্ত খালেদা জিয়াকে সোমবার, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button