অন্য খবর

বিদেশ যাবার অনুমতি পেলেন জ্যাকলিন

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন। খবর: বলিউড হাঙ্গামার।

শনিবার (২৮ মে) দিল্লির একটি আদালত শর্ত সাপেক্ষে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন এই অভিনেত্রীকে।

একটি পুরস্কার অনুষ্ঠান উপলক্ষে জ্যাকলিনের আবু ধাবি যাওয়ার প্রয়োজন, যার জন্য তিনি আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেছিলেন কিছুদিন আগে।

আদালত জ্যাকুলিনের আবেদন মঞ্জুর করে কয়েকটি শর্ত দেন। এ বিষয়ে অতিরিক্ত দায়রা জজ প্রবীণ সিং বলেন,‘তথ্য ও পরিস্থিতি বিবেচনায় এই আবেদন মঞ্জুর করা হলো। আবেদনকারীকে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করার অনুমতি দেওয়া হলো। এ সময়ে তার বিরুদ্ধে জারি করা এলওসি স্থগিত থাকবে।’

তবে বিদেশ ভ্রমণের আগে জ্যাকুলিনকে ৫০ লাখ রুপি জমা রাখতে বলেছেন আদালত। দেশে ফেরার গ্যারান্টি হিসেবে এই অর্থ জমা দিতে হবে তাকে। শর্ত আরোপের বিষয়ে আদালত বলেন, ‘আবেদনকারীকে অঙ্গীকারনামাসহ ৫০ লাখ রুপির এফডিআর জমা দিতে হবে। যদি আবেদনকারী দেশে না ফেরেন, তাহলে এই অর্থ ফেরত দেওয়া হবে না। তা ছাড়া আবেদনকারীকে ভ্রমণের সমস্ত কাগজপত্র ও ফোন নম্বর জমা দিতে হবে। দেশে ফেরার পর তদন্তকারী সংস্থাকে বিষয়টি জানাতে হবে।’

এর আগে, ২০০ কোটি টাকা প্রতারণার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গত মাসেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে তলব করেছিল ইডি। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ হিসেবে জ্যাকলিনের নাম জড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button