বাংলাদেশ

বিদায় ২০২১; স্বাগত ২০২২

ভোরের সূর্যের আলোকিত সোনালী আভা যেন নিয়ে এসেছে সোনালী প্রত্যাশা।

মহামারি করোনার বিষময় ২০২১ বিদায় নিলো, শুরু হলো নতুন বছর ২০২১।

পৃথিবীর প্রায় সব দেশেই সাড়ম্বরে খ্রিস্টীয় নববর্ষ উৎসব হয়। ঘড়ির কাঁটা রাত ১২টার ঘর স্পর্শ করতেই সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশও আতশবাজি আর নীল আলোয় বরণ করেছে নতুন বছরকে। স্বাগতম ২০২২।

নতুন বছর মানেই নতুন উদ্দীপনা, নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে চলা।

তবে প্রত্যাশা করলেই যে নতুন বছরে সব সমস্যার সমাধান হবে, তা নয়। কারণ আমাদের জীবনে আনন্দের সঙ্গে বেদনার মিশ্রণও থাকে। ভালো-মন্দ নিয়েই আমাদের পথচলা। বিগত বছরের না পাওয়াগুলোকে সঙ্গী করে জীবনে হতাশ হলে চলবে না। পুরাতনকে পেছনে ফেলে ঝেড়ে-মুছে নতুন ভোর, নতুন সূর্য ও নতুন আলোর প্রত্যাশা নিয়েই এগিয়ে যেতে হবে।

নতুন বছরের ভোর আলোয় উজ্জ্বল হবে, সবক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে, শিক্ষাঙ্গন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নানা ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে-নতুন বছরে এমনটাই প্রত্যাশা সবার।

Related Articles

Leave a Reply

Back to top button