বাংলাদেশ

বিজিবির মহাপরিচালক হলেন মেজর সাকিল

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদকে বিজিবির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেষণে তাকে এই নিয়োগ দেয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিজিবির বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হলো। তার স্থলে মেজর জেনারেল সাকিল আহমেদকে বিজিবির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হলো।

এর আগে মেজর জেনারেল সাকিল আহমেদ পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মেজর জেনারেল সাফিনুল ইসলাম আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button