বাংলাদেশভূরাজনীতি

বিএনপি ধন্যবাদ দেওয়ার মানসিকতা সংস্কৃতি লালন করে নাঃ তথ্যমন্ত্রী

নিউজ নাউ বাংলা ডেস্কঃ  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলটির ধন্যবাদ জানানো প্রয়োজন ছিল। কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি ধন্যবাদ জানানোর মানসিকতা বা সংস্কৃতিটা লালন করে না। এজন্য তারা ধন্যবাদ জানাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

৫ সেপ্টেম্বর শনিবার, নিজ বাসভবনে টিভি সংশ্লিষ্ট কলাকুশলীদের বিভিন্ন সংগঠনের জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) নেতাদের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন,খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ালেও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত ধন্যবাদ জানানো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীনভাবে একজন শাস্তিপ্রাপ্ত আসামি (খালেদা জিয়া), যিনি ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত, তাও এতিমের টাকা আত্মসাতের কারণে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি, তাঁকে নজিরবিহীনভাবে সিআরপিসি ৪০১ ধারার ক্ষমতা বলে তিনি তাঁকে মুক্তি দিয়েছেন। ছয় মাসের জন্য প্রাথমিকভাবে মুক্তি দেওয়া হয়েছে, পরে আরো ছয় মাস বাড়ানো হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এই প্রথম সিআরপিসির ৪০১ ধারায় যে প্রদত্ত ক্ষমতা সেটা প্রধানমন্ত্রী প্রয়োগ করেছেন। এতে বিএনপির ধন্যবাদ জানানো প্রয়োজন ছিল। কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না। এ জন্য তারা ধন্যবাদ জানাতে ব্যর্থ হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button