বাংলাদেশভূরাজনীতি

বিএনপি জন্মদিনের কেক না কাটায় জনগণের স্বস্তি: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় শোক দিবসে বিএনপি নেতারা দলের চেয়ারপারসনবেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক না কাটার সিদ্ধান্তে জাতি স্বস্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন।

শনিবার (১৫ আগস্ট) বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘প্রতিবছর ১৫ আগস্ট আসলেই রাজনৈতিক অঙ্গন সরগরম থাকে জাতীয় শোক দিবস ও খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে। বিতর্ক এড়াতে কয়েক বছর ধরে জাতির শোকের এইদিনে জন্মদিন পালন করেননি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও এই দিনে তাঁর জন্মদিন নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের ইতিহাসে কলঙ্কিত দিন ১৫ আগস্ট, আমাদের জন্য সবচেয়ে দুঃখের দিন। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। প্রতি বছর বাঙালি জাতি এ দিনটি গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করে। এ বছর দিনটি আমাদের কাছে অধিক তাত্পর্যপূর্ণ কারণ এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় শোক দিবস।’

এ সময় তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর ৫ খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button