ভূরাজনীতি

সরকারের দোষ-ত্রুটি খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাব: কাদের

সরকারের সব কিছুতে দোষ-ত্রুটি খুঁজে বের করা বিএনপির মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে- বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৪ মে) বিকেলে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলা বিএনপির মুখে শোভা পায় না। ক্ষমতায় থাকতে তারা ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচনের কলঙ্কিত অধ্যায়ও এদেশে সৃষ্টি করেছে।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণ করার রেকর্ডে বিএনপি চ্যাম্পিয়ন। তারা এক কোটি সোয়া লাখ ভুয়া ভোটার দিয়ে আজিজ মার্কা প্রহসনের নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিল। যার কারণে দেশে এক এগারোর মতো অবস্থা তৈরি হয়েছিল।

অসহায় কর্মহীন, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য সাড়ে ছত্রিশ লাখ পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ বা দলীয় নেতাকর্মীদের আত্মীয় স্বজন দেখে নয়, বরং নিম্ন আয়ের খেটে খাওয়া পরিবারের তালিকা করে এবং যাচাই বাছাই এর মাধ্যমে এসব সাহায্য দেওয়া হচ্ছে।

এ সময় নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণে কেউ কোন অপকর্ম ও অনিয়ম করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Related Articles

Leave a Reply

Back to top button