বিশ্ব

বাইডেনের বিরুদ্ধে যৌথ মামলা ১২ অঙ্গরাজ্যের

জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশের ফলে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে, এমন অভিযোগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য মামলা দায়ের করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসের খবরে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের বিরুদ্ধে এ মামলায় নেতৃত্ব দিচ্ছেন মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট। সঙ্গে রয়েছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা।

স্থানীয় সময় গত সোমবার দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়েছে, বাইডেনের ‘জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞান পুনরুদ্ধার’ শীর্ষক আদেশে গ্রিনহাউস গ্যাস ব্যবহারে ‘সামাজিক ব্যয়’-এর অংক নিধার্রণ করে দেয়ার অধিকার নেই।

শ্মিটের দাবি, বাইডেনের এ আদেশে মিসৌরির উত্পাদন ব্যবস্থা ও কৃষি ক্ষতিগ্রস্ত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button