স্পোর্টেইনমেন্ট
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু আজ শনিবার

ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ শনিবার (৭ অক্টোবর)।
ভারতের ধর্মশালায় টিম টাইগার্সের প্রতিপক্ষ আফগানিস্তান। আজ সকাল ১১টায় মাঠে গড়াবে ১৩তম বিশ্বকাপের তৃতীয় ম্যাচটি।
বিশ্বকাপের আগে মাঠের বাইরে নানা বিতর্ক চললেও ২২ গজের লড়াইয়ে ভালো করার প্রত্যয় টিম টাইগার্সের। গোহাটিতে বিশ্বকাপের দুই আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে গত মঙ্গলবার ধর্মশালায় পা রাখে বাংলাদেশ দল।
বিশ্বকাপে পা রাখার আগে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম অনুশীলন করে সাকিব বাহিনী।
বাংলাদেশকে ঘিরে অনেক প্রত্যাশা ৫৬ হাজার বর্গ মাইলের মানুষের চোখে। সাকিব-মুশফিক-শান্ত-তাসকিনরা কি প্রবল চাপ সামলে শুভ সূচনা করতে পারবেন, এটাই এখন প্রশ্ন।



