বাংলাদেশ

বায়তুল মোকাররমে ঈদের নামাজের ৫ জামাত

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ মে) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পর্যায়ক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে এসব জামাত।

বতর্মান করোনা পরিস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে ধর্মপ্রাণ মুসল্লিদের ঈদের নামাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button