অন্য খবর
বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’ খ্যাত ড্যানিয়েল

বাবা হতে চলেছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। সন্তানসম্ভবা এরিন। জানা গেছে, চলতি বছরের শেষ নাগাদ এই যুগলের কোলে আসতে চলেছে তাদের প্রথম সন্তান।
২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন ড্যানিয়েল ও এরিন। সেই সিনেমার সেটেই তাদের বন্ধুত্ব, অতঃপর তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। বরাবরই নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতে পছন্দ তাদের।
প্রসঙ্গত, ‘হ্যারি পটার’-এ অভিনয়ের সুবাদে সিনেপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় ড্যানিয়েল। এরিন তার প্রেমিকের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও হলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এরিন ডার্ক অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি এবং সিরিজে।



