স্পোর্টেইনমেন্ট

বাফুফে নির্বাচন: আচমকা সভাপতি পদে মনোনয়ন কিনলেন মানিক

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ছিলো সোমবার (৭ সেপ্টেম্বর)। ওইদিন  শেষ মূহূর্তে সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক মনোনয়নপত্র   তোলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিক সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, কিন্তু কোন প্যানেল থেকে সেটা আপাতত জানা যায়নি।

গততকাল দুপুর পর্যন্ত এটা নিশ্চিত ছিলো যে, কোন ধরনের প্রতিদ্ধন্দীতা ছাড়াই চতুর্থবারের মতো সভাপতি হতে যাচ্ছিলেন কাজী সালাউদ্দিন আহমেদ। তরফদার রুহুল আমিন বাফুফে প্রতিদ্ধন্দীতা থেকে সরে দাড়ালে পরিস্থিতি এমনটাই ছিলো। কিন্তু হঠাৎ করেই শফিকুল  ইসলাম মানিক একটি রহস্যের সৃষ্টি করলেন। কারন সভাপতি পদে নির্বাচন তো দূরের কথা,মনোনয়নপত্র তোলার আগ পর্যন্ত কোথাও মানিকের নাম শোনা যায়নি ।

হঠাৎ করেই বাফুফে ভবনে এসে সভাপতি পদে ১ লাখ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনলেন সাবেক এই ফুটবলার এবং কোচ। মানিকের মনোনয়নপত্র কেনার পরই সরগরম হয়ে উঠেছে বাফুফে ভবন। কারণ, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী থাকা মানেই বাফুফে নির্বাচন জমে ওঠার বড় একটা সম্ভাবনা।

Related Articles

Leave a Reply

Back to top button