স্পোর্টেইনমেন্ট

টেস্ট ক্রিকেট নিয়ে নতুন ভাবনা পাপনের

ওয়ানডে ফরম্যাটে টাইগারদের অবস্থান বেশ শক্ত হলেও টেস্টে ক্রিকেটে বাংলাদেশ দল এখনও অনেক কাঁচা পারফরমেন্স দিচ্ছে। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও হার ০-২ ব্যবধানে। আর তাই এবার ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে টেস্ট ফরম্যাট নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার রাজধানীর এক পাঁচতারকা হোটেলে বিসিবির ইফতার অনুষ্ঠানের সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, টেস্টে দলটি সম্পূর্ণ আলাদা করার। বর্তমানে টেস্টের জন্য আলাদা ৪-৫ জন ক্রিকেটার রয়েছে বটে, তবে সাফল্য পেতে গোটা দলটির আলাদা করতে চান বোর্ড সভাপতি।

পাপন বলেন, ‘নির্বাচনের পরই বলেছিলাম আমাদের এখন টেস্টে মনোযোগ দিতে হবে। করোনার জন্য দুই বছর পরিকল্পনা করতে পারিনি। আমাদের টেস্টে আলাদা একটা দল দরকার।’

তিনি বলেন, ‘বেশিরভাগ ম্যাচেই আমরা চতুর্থ দিনের পর, চতুর্থ ইনিংসে কলাপ্স করি। প্রথম ইনিংসে কিছুটা সাহস দেখি, চতুর্থ ইনিংসে হুট করে ভেঙে পড়ি। এটা কেন হয় তা খেলোয়াড়, কোচিং স্টাফ সবার সাথে কথা বলে বের করতে হবে। এখানে কোনো মানসিক ব্যাপার থাকতে পারে। এক্ষেত্রে যা যা করণীয় দরকার তাও চেষ্টা করব। তবে সম্পূর্ণ আলাদা দল হওয়া ছাড়া এ মুহূর্তে কোনো সমাধান দেখছি না।’

আলাদা টেস্ট দল গঠনের পাশাপাশি সেই দলটিকে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে চান বিসিবি প্রধান।

Related Articles

Leave a Reply

Back to top button