বাংলাদেশ

বান্দরবানে বাবা ও ৪ ছেলেকে কুপিয়ে হত্যা

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে এক পাড়াপ্রধান ও তার ৪ ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার চার ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে কারবারির পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরে দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম বলেন, বাবা-ছেলেসহ পাঁচ জনকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, বিস্তারিত পরে জানানো যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button