বাংলাদেশ

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

বান্দরবানের রোয়াংছড়িতে জেএসএস ও মগবাহিনীর গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন।

রোববার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জেরিন আক্তার।

জেলা পুলিশ সুপার জানান, এটা দুর্গম এলাকা। ফালংক্ষ্যং এলাকায় সাঙ্গু নদীর তীর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার।

Related Articles

Leave a Reply

Back to top button