অন্য খবর

বাথটাবে শ্রাবন্তী, আবারো ভাইরাল ছবি

তিন বিয়ে, নতুন প্রেমের চর্চা, অসফল রাজনৈতিক কেরিয়ার, পদ্ম শিবিরে মাস কয়েকেই মোহভঙ্গ, ফের তৃণমূল ঘনিষ্ঠ হওয়া- এই নিয়ে লাগাতার আলোচনা-সমালোচনা চলতেই থাকে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি । কিন্তু কোনও বিতর্ক নিয়েই মাথা ঘামাতে রাজি নন শ্রাবন্তী।

তবে রবিবার (১৬ জানুয়ারি) সকালে ফ্যানেদের চমকে দিলেন শ্রাবন্তী। এদিন বাথটবে শুয়ে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

গা ভর্তি ফেনা, আবক্ষ জলে শুয়ে রয়েছেন শ্রাবন্তী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ফ্রেশ মর্নিং’। মাঘের সকালে শ্রাবন্তীর স্নানের এই ছবি উষ্ণতা ছড়াচ্ছে। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

এই মুহূর্তে নবাগত পরিচালক অয়ন দে-র ‘ভয় পেও না’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত নায়িকা। ছবির শ্যুটিং সেট থেকে একাধির ভিডিয়ো, ছবি পোস্ট করেই চলেছেন নায়িকা। এছাড়াও শ্রাবন্তীর হাতে রয়েছে ‘খেলাঘর’। মুক্তির অপেক্ষায় রয়েছে শ্রাবন্তীর ‘কাবেবী অন্তর্ধান’ও। সূত্র: হিন্দুস্তান টাইমস।

Related Articles

Leave a Reply

Back to top button