ইকোবিজস্পোর্টেইনমেন্ট

সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন সাকিব-তামিম-মাশরাফি

জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছরের মতো এবারও সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে। বিভিন্ন বিভাগে সেরা করদাতারা পাচ্ছেন ট্যাক্স কার্ড।

ক্রিকেটারদের মধ্যে সম্প্রতি ঘোষিত এই তালিকায় আছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

ক্রিকেটারদের মধ্যে কর অঞ্চল ৭-এর সাকিব আল হাসান এবং কর অঞ্চল ১-এর তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা নির্বাচিত হয়েছেন। খেলোয়াড় ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত এই তিনজন পাচ্ছেন ট্যাক্স কার্ড।

তিনজনের মধ্যে সর্বোচ্চ করদাতা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ করদাতা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল এবং তৃতীয় সর্বোচ্চ করদাতা ওয়ানডে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৬ ব্যক্তি, ৫৫ প্রতিষ্ঠান ও অন্যান্য ১২।

Related Articles

Leave a Reply

Back to top button