বাংলাদেশ

করোনা ভ্যাকসিন প্রদান শুরু আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার মধ্যে দিয়ে, দেশে আজ (২৭ জানুয়ারি) থেকেই শুরু হচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এদিন বিকেল বেলা সাড়ে ৩টায় ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। এরপরের দিন অর্থাৎ ২৭ জানুয়ারী কুয়েত মৈত্রী হাসপাতাল, বিএসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা হাসপাতালে ভ্যাকসিন দেয়া হবে।

এদিকে ভ্যাকসিন প্রয়োগের পর কোনরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তার জন্য প্রতিটি হাসপাতালেই আলাদাভাবে চিকিৎসা সেবা ব্যবস্থা রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button