স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

লঙ্কান ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে।

আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

দেশটিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এ সফর নিয়ে শঙ্কা থাকলেও প্রাথমিক স্কোয়াড ঘোষণার মাধ্যমে সেই আলোচনা ইতি টানলো শ্রীলঙ্কা ক্রিকেট দল।

লঙ্কানদের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ২৩ সদস্য। যেখান থেকে সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে ১৮ জন ক্রিকেটার।

শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিশারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, লাকশিথা মুনাসিংহা ও সুমিন্দা লক্ষণ।

 

 

 

Related Articles

Leave a Reply

Back to top button