বাংলাদেশ

বাংলাদেশ-ভারত যৌথ নৌ টহল শুরু বঙ্গোপসাগরে

বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর জাহাজ ও এমপিএ (মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট) এর অংশগ্রহণে শুরু হয়েছে যৌথ টহল ‘কো অর্ডিনেটেড প্যাট্রোল (সিওআরপিএটি)’ ও দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গসাগর’।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া এই যৌথ টহল ও মহড়া ০৩ অক্টোবর শুরু হয়ে আগামী ০৫ অক্টোবর ২০২০ পর্যন্ত চলবে।

যৌথ টহল ও মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয়, বানৌজা আবু বকর ও ০১টি এমপিএ এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কিলতান ও আইএনএস খুকরি এবং ১টি এমপিএ অংশ নেবে।

এর আগে যৌথ টহল ও মহড়ায় অংশ নেওয়ার উদ্দেশ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় ও বানৌজা আবু বকর শুক্রবার মংলা নৌজেটি ত্যাগ করে।

Related Articles

Leave a Reply

Back to top button