বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংক আইনের খসড়ার নীতিগত অনুমোদন

বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগে বয়সের বাধা থাকছে না। ৬৫ বছর পর্যন্ত বয়সসীমার বিষয়টি সংশোধন করে ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি পালন করে সীমিত সংখ্যক মন্ত্রিসভার সদস্য অংশগ্রহণ করেন।

এতদিন বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগে বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছর নির্ধারিত ছিল। এ আইনের ফলে গভর্নর নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা থাকছে না।

Related Articles

Leave a Reply

Back to top button