বাংলাদেশ

বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ৫৭ হাজার ৮৫৬ জন

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।

বুধবার ধর্ম প্রতিমন্ত্রীর বরাত দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

২০১৯ সালে সারা বিশ্ব থেকে ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছিলেন। করোনার কারণে ২০২০-২১ সালে সীমিত আকারে শুধুমাত্র সৌদিতে অবস্থানরত সীমিত সংখ্যক মানুষ হজ পালনের অনুমতি পান। আর গেল বছর ৬০ হাজার মানুষ পবিত্র পালন করার সুযোগ পান।

এবার বিদেশিরাও হজে যেতে পারবে বলে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে। তবে কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, আর স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

করোনার দুই ডোজ নেওয়ার পরও বিমানে উঠার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিআর টেস্ট করতে হবে। করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে।

গত শনিবার সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এবার ১০ লাখ মুসলমানকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। তবে ৬৫ বছরের বেশি বয়স্করা এ সুযোগ পাবেন না। সাধারণত প্রতিবছর ২৫ লাখ মুসলমান এ সুযোগ পান।

Related Articles

Leave a Reply

Back to top button