বাংলাদেশ আওয়ামীলীগ বৃহত্তর চীন শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

৫৩তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, বাংলাদেশ আওয়ামীলীগ বৃহওর চীন শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন বক্তারা। সেসঙ্গে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ বৃহত্তর চীন শাখার নেতৃবৃন্দ ইফতার পার্টির পরিবর্তে গরীব দুখী মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
রোববার বাংলাদেশ আওয়ামীলীগ বৃহওর চীন শাখার উদ্যোগে গুয়াংজুতে অনুষ্ঠিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন চীন শাখার সভাপতি যাদব দেবনাথ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা তরুন কান্তি দাশ, উপদেষ্টা ফরিদ উদ্দীন, উপদেষ্টা ওয়ালিউর রহমান ওলি, সিনিয়র সহ-সভাপতি মহসিন ইমাম চৌধুরী রুনু, সহ-সভাপতি ফরিদ উদ্দিন, সহ-সভাপতি শিশির রায়হান, সহ-সভাপতি নাজমুল মিশু, সাধারণ সম্পাদক জসিম হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মামুন সিকদার, সহ-সাধারণ সম্পাদক কল্লোল কান্তি, সাংগঠনিক সম্পাদক খাজা আহমেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো: আবু শামা , আনিসুর রহমান, প্রদীপ কুমার শর্মা, মো: সাহাজাদা সায়েম, অ্যাডভোকেট পূর্ণেন্দু প্রমূখ।



