স্পোর্টেইনমেন্ট

প্রথম টি-টোয়েন্টিতে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ দুপুর ২টায় মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ও আয়ার‍ল্যান্ড।

সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দুই দল।

ইংলিশ সিরিজে ভালো করেছেন লিটন দাস ও রনি তালুকদার। ফলে ওপেনিংয়ে এই দুই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় মোটামুটি নিশ্চিত। এর মধ্যে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

এদিকে ফর্মহীনতার কারণে দল থেকে ছিটকে গেছেন আফিফ হোসেন। জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মিরাজ। তাতে দলে জায়গা পক্ত হয়েছে তার। তবে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে চোটে পড়ে প্রথম দুটি ম্যাচ মিস করেছেন তিনি।

বল হাতে অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। তার সঙ্গে থাকতে পারেন নাসুম আহমেদও। অথবা এই দুজনের বদলে একজন বেশি ব্যাটসম্যান নিয়ে খেলতে চাইলে দলে জায়গা পেতে পারেন জাকের আলী।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button