বাংলাদেশ

আনিসুজ্জামানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ।

 সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান; অনাবিল সমাজ হিতৈষী, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক লীগের শোকাপ্রগতিশীল চেতনা, সুশীল বুদ্ধিবৃত্তিকর চর্চা ও ব্যক্তিগত মণীষা দিয়ে নিজেকে পরিণত করেছিলেন দেশের একজন মহাপুরুষে। কীর্তিমান মানুষটি ছিলেন সবর্জন শ্রদ্ধেয়। তার প্রতি গভীর শ্রদ্ধা-ভালোবাসা ছিল দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনারও।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

স্বেচ্ছাসেবক লীগের শোকসাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুর সঙ্গে যবনিকা ঘটল এক কিংবদন্তির জীবনের। তিনি তার  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আনিসুজ্জামান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

 

Related Articles

Leave a Reply

Back to top button