সমুদ্রে ডুবন্ত দুই নারীকে উদ্ধারে নামলেন পর্তুগালের প্রেসিডেন্ট

ইউরোপের দীর্ঘ তাবদাহ থেকে বাঁচতে দুই নারী সমুদ্রে নেমেছিলেন। সোমবার তারা আলগ্রেভ সৈকতে কায়াকে ঘুরছিলেন। আচমকা কায়াক উল্টে গেলে তারা জটিলতায় পড়ে যান। দূর থেকে তাদের বিপদে পড়ার দৃশ্য দেখে উদ্ভূত পরিস্থিতিতে তাদেরকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্বয়ং দেশের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা।
সাঁতরিয়ে তার এই উদ্ধার অভিযানের ছবি প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যমসহ মূলধারারা গণমাধ্যমগুলোতে।
প্রেসিডেন্ট ডি সুজা স্থানীয় পর্যটন খাতের উন্নয়নে আলগ্রেভে ছুটি কাটাচ্ছেন। দুই নারীকে উদ্ধারের এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে পরে তিনি সাংবাদিকদের বলেন, সমুদ্রের প্রবল ঢেউয়ে কায়াকটির সঙ্গে দুই নারীকেও ডুবতে দেখে তিনি তাদের উদ্ধারে পানিতে নেমে পড়েছিলেন।
বিপদ আঁচ করতে পেরে সাহায্যের জন্যে এগিয়ে যান তিনি। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ডুবন্ত দুই নারীকে উদ্ধারে পানিতে নেমেছে সাঁতরাচ্ছেন প্রেসিডেন্ট ডি সুজা। অপর এক ব্যক্তিও তাকে সাহায্য করেন। তার সহযোগিতায় দুই নারীসহ কায়াকটি উপকূলে নিয়ে আসা হয়।



